আমাদের অর্থোপেডিয়া বিভাগে হাড়, জয়েন্ট, মাংসপেশি, লিগামেন্ট এবং মেরুদণ্ডের বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনা, আঘাত, হাড়ের ব্যথা, হাঁটু ব্যথা বা কোমর ব্যথার মতো সমস্যায় এই বিভাগ গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে।
আমরা যে সেবা দিয়ে থাকি:
হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, কাঁধ জমে যাওয়া, বাত ব্যথা, আর্থ্রাইটিস, হাড় ভাঙার পর পরামর্শ, আঘাতজনিত ব্যথা, খেলাধুলার আঘাত, মেরুদণ্ডের সমস্যা এবং অপারেশনের পর পুনর্বাসন সেবা দেওয়া হয়।
আমাদের সুবিধা:
অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ফিজিওথেরাপির সমন্বিত সুবিধা, ব্যথা কমানোর পরিকল্পনা, চলাফেরা স্বাভাবিক করার পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা, রোগী অনুযায়ী ব্যায়াম নির্দেশনা এবং নিয়মিত ফলোআপ সুবিধা রয়েছে।
